Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়িতে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা তৈরির সরঞ্জামসহ মাদক কারবারী গ্রেপ্তার

  • আপডেট টাইম : 06-01-2026 ইং
  • 350456 বার পঠিত
খাগড়াছড়িতে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা তৈরির সরঞ্জামসহ মাদক কারবারী গ্রেপ্তার
রিপোর্টারঃ নিজস্ব প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় যৌথবাহিনীর অভিযানে ইয়াবা তৈরির সরাঞ্জামসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।


গতকাল সোমবার সন্ধ্যার দিকে দীঘিনালা খাগড়াছড়ি সড়কের নয় মাইল এলাকায় একটি পরিত্যাক্ত জুম ঘরে দীঘিনালা থানার উপ-পরিদর্শক মোস্তাক আহামদ ও দীঘিনালা জোন যৌথ অভিযান পরিচালনা করে। যৌথ অভিযানে ইয়াবা তৈরির একটি মেশিন, ১০ পিস ইয়াবা ট্যাবলেট., ইয়াবা তৈরির বিভিন্ন উপকর জব্দসহ  সবুজ কুমার দে(২৯) নামে এক যুবক১‘কে আটক করা হয়।আটককৃত যুবক চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ির এলাকার মধু সুদন দে এর ছেলে।


 


দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বিধি মোতাবেক আদালতে পাঠানো হবে। 


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়