Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়িতে বিরল প্রজাতির হিমালয়ান গ্রীফন শকুন উদ্ধার

  • আপডেট টাইম : 27-01-2026 ইং
  • 414194 বার পঠিত
খাগড়াছড়িতে বিরল প্রজাতির হিমালয়ান গ্রীফন শকুন উদ্ধার
রিপোর্টারঃ N/A
খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি

খাগড়াছড়িতে বিরল ও সংরক্ষিত প্রজাতির একটি হিমালয়ান গ্রীফন শকুন উদ্ধার করেছে বন বিভাগ।

সোমবার সকালে জেলার সদর উপজেলার ভাইবোনছড়া এলাকা থেকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে শকুনটিকে উদ্ধার করা হয়। একই অভিযানে একটি ময়না পাখিও উদ্ধার করা হয়, যেটিকে পরবর্তীতে বন বিভাগের সংরক্ষিত এলাকায় নিরাপদে অবমুক্ত করা হয়েছে।

খাগড়াছড়ি সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোশাররফ হোসেন-এর নেতৃত্বে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে শকুনটিকে উদ্ধার করে। বন বিভাগ সূত্র জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—অসুস্থতা বা শারীরিক দুর্বলতার কারণে শকুনটি উড়তে না পেরে ওই এলাকায় অবস্থান করছিল।

খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা বলেন,“উদ্ধারের পর শকুনটিকে প্রাথমিক চিকিৎসার জন্য জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরে পাঠানো হবে। বর্তমানে এটি বন বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। শকুনটিকে সুস্থ করে তুলতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্পূর্ণ সুস্থ হলে এটিকে আবার প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।”

তিনি আরও বলেন, “হিমালয়ান গ্রীফন শকুন একটি পরিযায়ী ও সংরক্ষিত বন্যপ্রাণী। পরিবেশের ভারসাম্য রক্ষায় এ প্রজাতির শকুন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

এ সময় বন্যপ্রাণী সংরক্ষণে সাধারণ মানুষকে আরও সচেতন, দায়িত্বশীল ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানান বন বিভাগের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়