Logo
| বঙ্গাব্দ

বিজিবির অভিযানে সেগুন কাঠ জব্দ

  • আপডেট টাইম : 29-01-2026 ইং
  • 188352 বার পঠিত
বিজিবির অভিযানে সেগুন কাঠ জব্দ
রিপোর্টারঃ N/A
বাঘাইছড়ি প্রতিনিধি

পাহাড়ি জেলা রাঙামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ মারিশ্যা ব্যাটালিয়ন ২৭ বিজিবির অধিনায়কের নির্দেশক্রমে রিভারঘাট পোষ্টের হাবিলদার মো. রুস্তম আলীর নেতৃত্বে একটি টহল দল বাঘাইছড়ি উপজেলাধীন মোস্তফা কলোনী নামক এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন অবৈধ চোরাচালানী সেগুন কাঠ প্রায় ২শত ঘনফুট আটক করতে সক্ষম হয়। আটককৃত কাঠের সিজার মূল্য প্রায় সাড়ে ৮ লাখ টাকা।

মারিশ্যা জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারী কর্তৃক বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানী তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিধায় মারিশ্যা জোন কর্তৃক চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়