এম সুজন
নানিয়ারচরে ইন্টারফেস মিটিং অনুষ্ঠিত হয়েছে, আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস বাস্তবায়িত “ক্রিয়া প্রকল্প”-এর উদ্যোগে সুবিধাভোগী ও কৃষক-কৃষাণীদের অংশগ্রহণে এ সভা আয়োজন করা হয়।
সোমবার সকালে রাঙ্গামাটি জেলার নানিয়াররে জেলা পরিষদ রেস্ট হাউজে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সমাপন চাকমা, সহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুমার, আশিকা ক্রিয়া প্রকল্প কর্মকর্তা মিতু চাকমা, আশিকা প্রকল্প কর্মকর্তা সুবিন্দু চাকমাসহ স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
সভায় কৃষি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক চাষাবাদ পদ্ধতি, প্রাণিসম্পদের পরিচর্যা এবং সরকারি সহায়তা কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারী কৃষকরা তাদের সমস্যা ও চাহিদার কথা তুলে ধরেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা কার্যকর সমাধানের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
কর্মকর্তারা জানান, কৃষকদের কাছে আধুনিক কৃষি প্রযুক্তি, প্রাণিসম্পদ ব্যবস্থাপনা এবং সরকারি সহায়তার তথ্য সহজলভ্য করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
এ জাতীয় আরো খবর..