Logo
| বঙ্গাব্দ

জলবায়ু পরিবর্তনের হুমকিতে পাহাড়: মাটিরাঙ্গায় জীববৈচিত্র্য রক্ষায় সংলাপ

  • আপডেট টাইম : 09-03-2026 ইং
  • 92231 বার পঠিত
জলবায়ু পরিবর্তনের হুমকিতে পাহাড়: মাটিরাঙ্গায় জীববৈচিত্র্য রক্ষায় সংলাপ
রিপোর্টারঃ N/A
খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও জীববৈচিত্র্য সংরক্ষণে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ জোরদার করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) সাড়ে ১১টায় মাটিরাঙ্গা উপজেলা সম্মেলন কক্ষে এসটি-এনআরএম প্রকল্পের আওতায় জাবারাং কল্যাণ সমিতির আয়োজনে এবং টেবটেব্বা ফাউন্ডেশনের সহযোগিতায় এই সংলাপ অনুষ্ঠিত হয়। এতে পার্বত্য চট্টগ্রামে জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য সংরক্ষণে স্থানীয় জনগণের নেটওয়ার্কসমূহের ভূমিকা ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম প্রাকৃতিক সম্পদ, বনভূমি ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ একটি অঞ্চল। কিন্তু বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে এই অঞ্চলে অনিয়মিত বৃষ্টি, খরা, ভূমিধস, বন উজাড় এবং জীববৈচিত্র্যের হুমকি ক্রমেই বাড়ছে। এর ফলে স্থানীয় জনগণের কৃষি, খাদ্য নিরাপত্তা এবং জীবিকা সরাসরি ঝুঁকির মুখে পড়ছে।

তারা আরও বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর ঐতিহ্যগত জ্ঞান, অভিজ্ঞতা এবং সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য স্থানীয় নেটওয়ার্ককে শক্তিশালী করা, সচেতনতা বৃদ্ধি করা এবং পরিবেশবান্ধব কৃষি ও টেকসই সম্পদ ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিতে হবে।

বক্তারা আরও বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার, স্থানীয় জনগোষ্ঠী, সামাজিক সংগঠন এবং উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ অত্যন্ত প্রয়োজন। একই সঙ্গে পাহাড়ের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সচেতনতা বাড়াতে  স্থানীয় সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদ, মাটিরাঙ্গা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা তৌহিদুর রহমান, মাটিরাঙ্গা উপজেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ললিত বিকাশ ত্রিপুরা, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় নেটওয়ার্ক সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সংলাপে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের প্রভাব, জীববৈচিত্র্য সংরক্ষণ, টেকসই কৃষি ব্যবস্থা, বন ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং স্থানীয় জনগণের অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। পাশাপাশি পার্বত্য অঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং স্থানীয় পর্যায়ে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়