Logo
| বঙ্গাব্দ

অসুস্থ গৃহিণীর চিকিৎসায় লক্ষীছড়ি জোনের আর্থিক সহায়তা

  • আপডেট টাইম : 15-03-2026 ইং
  • 435 বার পঠিত
অসুস্থ গৃহিণীর চিকিৎসায় লক্ষীছড়ি জোনের আর্থিক সহায়তা
রিপোর্টারঃ নিজস্ব প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি সদর উপজেলার দুর্গম ইন্দ্রসিংপাড়া এলাকায় অসুস্থ এক গৃহিণীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের লক্ষীছড়ি জোন।


স্থানীয় সূত্রে জানা যায়, ইন্দ্রসিংপাড়া গ্রামের বাসিন্দা লিমন চাকমার স্ত্রী মনিকা চাকমা দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ হয়ে চলাচল অক্ষম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আর্থিক সংকটের কারণে তার চিকিৎসা চালিয়ে যাওয়া পরিবারের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। এ অবস্থায় লিমন চাকমা ইন্দ্রসিংপাড়া আর্মি ক্যাম্পের মাধ্যমে লক্ষীছড়ি জোন কমান্ডারের কাছে সহায়তার আবেদন করেন।


বিষয়টি জানতে পেরে লক্ষীছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল মো. তাজুল ইসলাম দ্রুত উদ্যোগ নিয়ে মনিকা চাকমার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। রবিবার (১৫ মার্চ) লক্ষীছড়ি জোন সদরে লিমন চাকমার হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।


এ মানবিক সহায়তার জন্য লিমন চাকমা ও স্থানীয় জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়