Logo
| বঙ্গাব্দ

রাজস্থলীতে বিআরডিবি'র সুফলভোগীদের দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

  • আপডেট টাইম : 20-02-2025 ইং
  • 404079 বার পঠিত
রাজস্থলীতে বিআরডিবি'র সুফলভোগীদের দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 
রিপোর্টারঃ N/A

রাজস্থলী প্রতিনিধিঃ 

রাজস্থলী উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)'র আয়োজনে বিভিন্ন সমিতি এবং দলের সদস্যদের দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 


বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় রাজস্থলী উপজেলা বিআরডিবি'র হলরুমে উপজেলার তিনটি ইউনিয়নের সুফলভোগীদের অংশগ্রহণে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। 


বিআরডিবি'র রাজস্থলী উপজেলা অফিসার মোঃ আবদুল্লাহ আল বাকেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক হাবীবুল্লাহ মিসবাহ, বিআরডিবি'র উপজেলা সহকারী কর্মকর্তা টিটু চৌধুরী এবং ইউসিসি সভাপতি নব কুমার তঞ্চঙ্গ্যা।



প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সজীব কান্তি রুদ্র বলেন, সমাজের আর্থসামাজিক উন্নয়নে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। বিআরডিবি'র এই ধরনের প্রশিক্ষণ আপনাদেরকে দক্ষ এবং মানবসম্পদে রুপান্তর করবে। আপনারা নিজেদের প্রয়োজন মনে করে দুইদিনব্যাপী এই প্রশিক্ষণ সঠিকভাবে গ্রহণ করুন এবং পরিবার ও সমাজে এই প্রশিক্ষণের বাস্তবায়ন করুন। তাহলে নিজেদেরকে স্বাবলম্বী করতে পারবেন। 


বিআরডিবি'র দুইদিনব্যাপী এই প্রশিক্ষণে উপজেলার তিনটি ইউনিয়নের মোট ৪০ জন  সুফলভোগী এই প্রশিক্ষণে অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়