Logo
| বঙ্গাব্দ

লক্ষীছড়িতে স্বাধীনতা দিবস পালিত

  • আপডেট টাইম : 26-03-2026 ইং
  • 248531 বার পঠিত
লক্ষীছড়িতে স্বাধীনতা দিবস পালিত
রিপোর্টারঃ N/A
রমজান আলী জিসান

সারাদেশের ন্যায় খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলায় মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা কর্মসূচি মধ্যে দিয়ে পালিত হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে লক্ষীছড়ি উপজেলা পরিষদ মাঠে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।

পরে লক্ষীছড়ি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, লক্ষীছড়ি থানা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ উপজেলা প্রশাসনের পক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া দিনব্যাপী কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়