রামগড় প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) মধ্যরাতে পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে রামগড় পৌরসভার মাষ্টারপাড়া এলাকা থেকে ৬ জন ও গর্জনতলী থেকে ৩ জনকে গ্রেপ্তার করে রামগড় থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- নুর মোহাম্মদ (৩২), চন্দন দেবনাথ (৩২), কৃষ্ণ চন্দ্র নাথ (৩৪), আকাশ দেবনাথ (২৭), মুন্না চন্দ্র নাথ (২৮), ছোটন বিশ্বাস (৩৫), মো. আলা উদ্দিন (২৯), মো. আবুল কাশেম (২৪) ও মিঠুন নন্দি (২৫)।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, মাদক সেবন ও মাতলামির দায়ে অভিযুক্তদের আটক করে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকসহ সকল অপরাধমূলক কর্মকান্ড দমনে পুলিশের বিশেষ অভিযান চলমান থাকবে। মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
এ জাতীয় আরো খবর..