Logo
| বঙ্গাব্দ

বাঘাইছড়িতে সীমান্ত পরিবার কল্যাণ সংস্থা (সীপকস) উপ-শাখার কম্বল বিতরণ

  • আপডেট টাইম : 23-02-2025 ইং
  • 458910 বার পঠিত
বাঘাইছড়িতে সীমান্ত পরিবার কল্যাণ সংস্থা (সীপকস) উপ-শাখার কম্বল বিতরণ
রিপোর্টারঃ N/A

বাঘাইছড়ি প্রতিনিধিঃ

 রাঙ্গামাটির বাঘাইছড়িতে অসহায় ও  দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সীমান্ত  কল্যাণ সংস্থা(সীপকস) মারিশ্যা উপ-শাখা।

রবিবার  ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মারিশ্যা জোন (২৭ বিজিবি’র) আওতাধীন সীমান্ত পরিবার কল্যাণ সংস্থা (সীপকস) উপ-শাখা, মারিশ্যা এর পক্ষ থেকে দায়িত্বপূর্ণ এলাকার বাঘাইছড়ি উপজেলার বটতলী, মধ্যমপাড়া, পশ্চিম মুসলিম ব্লক, তুলাবান, কাচালং বাজার, বাবুপাড়া, বাঘাইছড়ি মুখ এলাকার দুঃস্থ জনসাধারণের মাঝে উপ-শাখা সীপকস, মারিশ্যা এর সাধারণ সম্পাদিকা কর্তৃক শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত শীতবস্ত্র বিতরণের সময় উপ-শাখা সীপকস এর কোষাধ্যক্ষা ও অন্যান্য সদস্যাগণ উপস্থিত ছিলেন। 

সীমান্ত পরিবার কল্যাণ সংস্থা (সীপকস) উপ-শাখা, মারিশ্যা কর্তৃক অতীতেও স্থানীয় জনগণের পাশে থেকে জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও এই কাজের ধারা অব্যাহত থাকবে বলে উপ-শাখা সীপকস, মারিশ্যা এর সাধারণ সম্পাদিকা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়