খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
“অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে “আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা'র উদ্যোগে অদম্য নারী ও কীর্তিময়ী নারীদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ মার্চ) সকালে অতিরিক্ত জেলা প্রশাসক ফেরদৌসী বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।
আলোচনা সভার পর বাল্যবিবাহ নিরোধে অসামান্য অবদান রাখায় অদম্য ও কীর্তিময়ী নারী হিসেবে নির্বাচিত প্রত্যন্ত এলাকা কাপতলা পাড়া থেকে ভাগ্য লক্ষী ত্রিপুরা, সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখায় পানছড়ি মোল্লা পাড়া থেকে ডেইজি আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফলতা অর্জন করায় দীঘিনালা কাটারং ছড়া থেকে সাগরানী চাকমা, সফল উদ্যোক্তা হিসেবে গুইমারা হেডম্যান পাড়া থেকে সানুচিং মারমা, মাটিরাঙ্গা মুসলিম পাড়ার হাছিনা বেগম ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী তাসলিমা আক্তার বিথীর মাঝে অদম্য ও কীর্তিময়ী নারী হিসেবে সম্মাননা এবং সনদ প্রদান করা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব ও পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুষ্মিতা খীসা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মগ প্রমূখ।
এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও নারী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে একইদিনে হিল উইমেন্স ফেডারেশনের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও সারাদেশে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ বন্ধের দাবীতে শনিবার সকালে খাগড়াছড়ি শহরের তেতুলতলাস্থ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে হলরুমে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |