খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার পথে পর্যটক অপহরণের ঘটনায় এক নারীসহ ৪ জন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে দীঘিনালা উপজেলার এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারীদের গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে দীঘিনালা থানার কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মোবাইলে জানান, সাম্প্রতিক ২ মার্চ রাজশাহীর পুথিয়া উপজেলার নন্দনপুরের বাসিন্দা মো. খলিলুর রহমান তিনি সহ ৮ বন্ধু মিলে সাজেক ভ্রমণের জন্য খাগড়াছড়িতে আসেন। পরেদিন ৩ মার্চ তারা খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার জন্য রওনা হন। সকাল সাড়ে ১০টায় নয় মাইল এলাকায় পৌঁছালে অপহরণকারী বেলাল ও আজিবুর রহমান গাড়ির গতিরোধ করে তাদেরকে একটি আম বাগানের নিয়ে যায়। এরপর তাদের অপহরণ করে সারারাত আটকে রেখে ২০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। পরে বিকাশ, নগদসহ বিভিন্ন অ্যাকাউন্টে ৬ লাখ ৫০ হাজার টাকা এবং ৭০ হাজার টাকাসহ মোট ৭ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে। তাদের কাছে থাকা নগদ টাকা ও মোবাইলও অপহরণকারীরা নিয়ে নেয়। পরে অপহরণকারীরা ৪ মার্চ তাদের ছেড়ে দেয়। গতকাল ৯ মার্চ রাতে খবর পেয়ে অভিযানে নামে পুলিশ।
অপহরণের শিকার পর্যটকদের তথ্যানুযায়ী অভিযান চালিয়ে মো. বেলাল, মো. আজিবুর রহমান, মো. সহিদুল ও সুফিয়া বেগমকে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার ৪ জনসহ ৮ জনের নাম উল্লেখ করে অপহরণের শিকার মো. খলিলুর রহমান দীঘিনালা থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ সূত্রে জানায়, অপহরণের কথা প্রাথমিকভাবে স্বীকার করে জবানবন্দি দিয়েছে গ্রেপ্তারকৃতরা। সোমবার (১০ মার্চ) দুপুরে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |