Logo
| বঙ্গাব্দ

বাঘাইছড়িতে পৌর ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া সম্পন্ন

  • আপডেট টাইম : 12-03-2025 ইং
  • 433863 বার পঠিত
বাঘাইছড়িতে পৌর ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া সম্পন্ন
রিপোর্টারঃ N/A

বাঘাইছড়ি প্রতিনিধিঃ

রাঙ্গামাটি বাঘাইছড়িতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ২নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ মার্চ) বাঘাইছড়ি পৌরসভার ২নম্বর ওয়ার্ডস্থ পশ্চিম মুসলিম আয়নামতি আজিজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী ও সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা ও সাংগঠনিক সম্পাদক নুরুল আলম সহ উপজেলা, পৌর বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও ২নম্বর ওয়ার্ড বিএনপির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুসলিম ব্লক দারুস সুন্নাহ তাহফিজুল কুরআন মাদ্রাসার মোহতামিম ও বাঘাইছড়ি উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মুফতি সোলাইমান খাঁন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়