নানিয়ারচর প্রতিনিধিঃ
রাঙ্গামাটি পার্বত্য জেলার নানিয়ারচরে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে জোন কমান্ডারদের বিদায় ও বরণ অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে বিদায়ী জোন কমান্ডার লে. কর্নেল তানভীর আহমদ সাদী এবং নবনিযুক্ত জোন কমান্ডার লে. কর্নেল মো. মশিউর রহমানকে সম্মান জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ আমিমুল এহসান খান।
এসময় বিদায়ী জোন কমান্ডার নানিয়ারচরে তার কর্মকালীন সময়ে স্থানীয় প্রশাসন ও জনগণের সহযোগিতার কথা তুলে ধরেন এবং নবনিযুক্ত জোন কমান্ডার মশিউর রহমানের সাফল্য কামনা করেন এবং নবনিযুক্ত জোন কমান্ডার মশিউর রহমান তার বক্তব্যে নানিয়ারচরের শান্তি ও উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি স্থানীয় প্রশাসন ও জনগণের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী জোন কমান্ডারকে সম্মাননা স্মারক প্রদান এবং নবনিযুক্ত জোন কমান্ডারকে ফুল দিয়ে বরণ করা হয়।
বক্তারা নানিয়ারচরের সার্বিক উন্নয়ন ও শান্তি বজায় রাখার জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। তারা স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সহযোগিতা আরও বৃদ্ধির আহ্বান জানান।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |