Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচর প্রেস ক্লাবের সম্পাদক হলেন মেহেরাজ

  • আপডেট টাইম : 30-03-2025 ইং
  • 452631 বার পঠিত
নানিয়ারচর প্রেস ক্লাবের সম্পাদক হলেন মেহেরাজ
রিপোর্টারঃ N/A

নানিয়ারচর প্রতিনিধিঃ

রাঙামাটির নানিয়ারচর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও যায়যায়দিন এবং আমার সংবাদ পত্রিকার নানিয়ারচর প্রতিনিধি নাজমুল হোসেন রনিকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৯ মার্চ) বিকেল স্থানীয় একটি রেস্টুরেন্টে প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনা সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় এবং প্রেস ক্লাবের সভাপতি মো. মেহেদী ইমামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে যে, মো. মেহেরাজ হোসেনকে নানিয়ারচর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হলো।

একই বিজ্ঞপ্তিতে নানিয়ারচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন রনির বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উত্থাপিত হলে তাকে তিনবার কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হলেও তিনি যথাসময়ে সন্তোষজনক জবাব প্রদান করতে ব্যর্থ হওয়ার পাশাপাশি প্রেস ক্লাবের সদস্যদের সাথে  অসৌজন্যমূলক আচরণ করেন।

সর্বশেষ একটি দায়সারা জবাব প্রদান করলেও তাতে প্রকারান্তরে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করে নিয়েছেন।

যার প্রেক্ষিতে বিগত পহেলা মার্চ ২৫ তারিখে নানিয়ারচর প্রেস ক্লাবের সাধারণ সভায় তার সাধারণ সম্পাদকের দায়িত্ব  সাময়িকভাবে স্থগিত করা হয়। এরপরেও তিনি অফিসিয়াল ভাবে প্রেসক্লাব বা এর সদস্যদের সাথে যোগাযোগ না করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে  অপতথ্য দিয়ে পোস্ট করে প্রেসক্লাবের মান ও মর্যাদা ক্ষুন্ন করেছেন। এমতাবস্থায় পরবর্তী সভায় ক্লাবের সকল সদস্যদের মতামতে নাজমুল হোসেন রনিকে নানিয়ারচর প্রেস ক্লাব থেকে বহিষ্কার করা হয়।

একই সাথে প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক তুফান চাকমা দীর্ঘদিন ধরে এলাকায় অনুপস্থিত থাকায় তার দায়িত্ব  সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন প্রেস ক্লাবের সদস্য মো. ওমর ফারুক এবং সদস্য আরিফুল ইসলাম প্রেসক্লাবের সকল কাজ থেকে দূরে থাকায় তাকে প্রেসক্লাব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়