Logo
| বঙ্গাব্দ

রামগড়ে দুই বসতবাড়ি আগুনে পুড়ে ছাই, ক্ষতি ১০ লাখ

  • আপডেট টাইম : 20-04-2025 ইং
  • 538163 বার পঠিত
রামগড়ে দুই বসতবাড়ি আগুনে পুড়ে ছাই, ক্ষতি ১০ লাখ
রিপোর্টারঃ N/A

রামগড় প্রতিনিধিঃ

খাগড়াছড়ির রামগড় উপজেলার ১নম্বর রামগড় ইউনিয়নের বলিপাড়া ও লামকুপাড়া এলাকায় গত একরাতে দুই বসতবাড়ি আগুনে পুঁড়ে ছাই হয়ে গেছে। এতে দুই পরিবারের অন্তত ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।

শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে রামগড় ইউনিয়নের বলিপাড়ায় ওমর ফারুকের বসতঘর ও ভোর ৪ টার দিকে লামকুপাড়া আবুল হোসেনের রান্না ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই ফারুকের বসতঘর সহ রান্নাঘর পুড়ে যায়। ঘরে থাকা চাল-ডাল, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র কোনোটিই বের করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

এদিকে, ভোরে লামকুপাড়া এলাকার আবুল হোসেন সওদাগরের রান্নাঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটলে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনায় বসতঘরটি রক্ষা পায়। তবে তার রান্নাঘরে আগুন লাগার কারণ জানা যায়নি।

রামগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশান্তর বিকাশ বড়ুয়া জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়