Logo
| বঙ্গাব্দ

বাংলাদেশ ত্রিপুরা যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠন

  • আপডেট টাইম : 29-04-2025 ইং
  • 483997 বার পঠিত
বাংলাদেশ ত্রিপুরা যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠন
রিপোর্টারঃ N/A

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের অধীনে গঠিত হলো "বাংলাদেশ ত্রিপুরা যুব ঐক্য পরিষদ" এর নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় এই কমিটি। কমিটিতে বিভিন্ন অঞ্চলের ত্রিপুরা তরুণ নেতৃত্বের সমন্বয় ঘটানো হয়েছে।

বিপন ত্রিপুরাকে সভাপতি ও দীপক ত্রিপুরাকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন ত্রিপুরা ঐক্য পরিষদের সভাপতি ক্ষণি রঞ্জন ত্রিপুরা।

এছাড়াও মিলন কান্তি ত্রিপুরাকে সহ সভাপতি, রণিক ত্রিপুরাকে যুগ্ম সাধারণ সম্পাদক, মতেন ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক, অনিমেষ ত্রিপুরাকে দপ্তর সম্পাদক, তরুণ সেন ত্রিপুরাকে অর্থ সম্পাদক, বিশ্ব সিন্ধু ত্রিপুরাকে অর্থ ও প্রচার সম্পাদক, মতিলাল ত্রিপুরাকে সহ তথ্য ও প্রচার সম্পাদক, তপন ত্রিপুরা, সুবল ত্রিপুরা, কল্প ত্রিপুরা, বেভেতু ত্রিপুরা, পতিন্দ্র ত্রিপুরাকে সদস্য করা হয়।

নবগঠিত কমিটি গঠনের মধ্য দিয়ে বাংলাদেশ ত্রিপুরা যুব ঐক্য পরিষদ তাদের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। যুব সমাজের নেতৃত্বে ইতিবাচক পরিবর্তন ও সমাজ গঠনে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী নবনির্বাচিত কমিটি আগামী ৩ বছরের জন্য দায়িত্ব পালন করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়