Logo
| বঙ্গাব্দ

"শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে" স্লোগানে পানছড়িতে মে দিবস পালন

  • আপডেট টাইম : 01-05-2025 ইং
  • 479216 বার পঠিত
"শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে" স্লোগানে পানছড়িতে মে দিবস পালন
রিপোর্টারঃ N/A

পানছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা করা হয়। 


বৃহস্পতিবার ( পহেলা মে) সকাল সাড়ে দশটায় উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন এর সভাপতিত্বে র‍্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। 


এসময়, বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার মাননীয় প্রধান উপদেষ্টা'র ভাষন প্রজেক্টর এর মাধ্যমে দেখানো হয়।


সভায় বক্তারা, মে দিবসের তাৎপর্য তুলে ধরেন। শ্রমিকদের মর্যাদা বৃদ্ধি, নায্য অধিকার, শ্রমিকদের দক্ষ প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তাদের মজুরি পরিশোধ করতে হবে। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করা সময়ের দাবি।  


অন্যান্যদের মাঝে, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ জাকির হোসেন, সেক্রেটারি হাফেজ মোঃ নুরুজ্জামান, উল্টাছড়ি ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আবুল হাসেম, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ রাশেদুজ্জামান অলি, বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবুল কাসেম, বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলি আহমেদ, ছাত্র প্রতিনিধি মোঃ ইয়াকুব আলী, ট্রাক্টর মালিক সমিতির সভাপতি মো. সেলিম, সিএনজি চালক ও মালিক সমিতি’র সহ-সভাপতি মোঃ  জামাল হোসেন, সম্পাদক আক্তার হোসেন, অটো রিকশা সমিতির সভাপতি মোঃ মহরম আলী, সম্পাদক মোঃ মনিরুল ইসলাম সহ স্থানীয় শ্রমিক ও গণ্যমাণ্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। 



নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়