Logo
| বঙ্গাব্দ

খেয়াং নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার: খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ 

  • আপডেট টাইম : 06-05-2025 ইং
  • 572206 বার পঠিত
খেয়াং নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার: খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ 
রিপোর্টারঃ N/A

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধিঃ বান্দরবান জেলার থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের মংখয় পাড়ায় খেয়াং সম্প্রদায়ের এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও নির্মমভাবে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।



মঙ্গলবার(০৬মে) দুপুর ও বিকালের দিতে কয়েক দফায় সাধারণ শিক্ষার্থী,নারী সংগঠন ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি চেঙ্গী স্কোয়ার ও মহাজন পাড়া সূর্য শিখা ক্লাব থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে  শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।



সমাবেশে বক্তারা বলেন, "পাহাড়ে নারীদের ওপর নির্যাতন নতুন কিছু নয়, কিন্তু প্রতিটি ঘটনার পর বিচারহীনতা নতুন অপরাধীদের উৎসাহিত করছে।” তারা অবিলম্বে মংখয় পাড়ার ঘটনায় জড়িত ধর্ষকদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত ও ফাঁসির দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনে ডাক দেন বক্তারা।



বক্তারা আরও বলেন, “খেয়াং নারী সমাজ আজ আতঙ্কিত ও শঙ্কিত। পাহাড়ে বসবাসকারী আদিবাসী নারীরা বারবার সহিংসতার শিকার হলেও প্রশাসনের নিরবতা প্রশ্নবিদ্ধ।"




উল্লেখ্য, গত ৫মে সোমবার বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের মংখয় পাড়ায় এক খেয়াং নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। 



নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়