নানিয়ারচর (রাঙ্গামাটি)প্রতিনিধিঃ
নানিয়ারচর উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেছা এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা কমিটির লোকজন ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
১৯ মে সোমবার সকালে উপজেলা নির্বাহী ও কর্মকর্তার অফিস কক্ষে এই সভায় উপজেলায় সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক , সামাজিক অপরাধসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এছাড়া এলাকার উন্নয়নে সমন্বিত কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।
আইন-শৃঙ্খলা সভার পর রাজস্ব সভার কমিটি নিয়ে রাজস্ব সভা ও টিসিবির সংশ্লিষ্ট লোকজনদের সাথে আলোচনা সভা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |