হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
রাজস্থলী উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা'র আয়োজনে এবং কারিতাসের সহযোগিতায় বিনা মূল্য টিকাদান কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
সোমবার (১৯ মে) সকাল ৯ টায় রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের দুর্গম ধনুছড়ি পাড়ায় এই বিনামূল্যে টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই টিকাদান কর্মসূর্চীতে ধনুছড়ি এলাকার ৪০টি গরু, ৬৫টি ছাগল এবং ৩০৭টি মুরগীকে এই টিকা প্রদান করা হয়। এছাড়াও ১০০টি কৃমিনাশক ও ১৩০ টি ভিটামিন বিতরণ করা হয়।
টিকাদান কর্মসূচি বাস্তবায়নে সহায়তা প্রদান করেন রাজস্থলী উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মোঃ নোমান, কারিতাসের উপজেলা মাঠ কর্মকর্তা মোঃ মামুন সিকদার, মাঠ সহায়ক মাএনু মারমা, সুকান্ত কুমার তঞ্চঙ্গ্যাসহ আশিকার মাঠ সহায়ক দিপু চাকমা।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |