Logo
| বঙ্গাব্দ

পানছড়ি উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা সভা

  • আপডেট টাইম : 27-05-2025 ইং
  • 462903 বার পঠিত
পানছড়ি উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা সভা
রিপোর্টারঃ N/A


খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার (২৭ মে ২০২৫) সকাল সাড়ে এগারোটায় উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন এর সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। 


সভায় নির্বাহী অফিসার বিগত আইন শৃঙ্খলা মিটিং এ উল্লেখিত বিষয়ে গৃহীত ব্যবস্থা তুলে ধরেন।


এসময় বক্তারা আগামী ঈদুল আযহা  উপলক্ষে কোরবানির গরু বাজারে নজরদারি বৃদ্ধি করা, পানছড়ি বাজার দ্রব্য মূল্য সমতা বজায় রাখা, বাজারের যানযট নিরসন, বিদ্যুৎ নিয়ে সমস্যা , পুশ ইন  বিষয়ে বর্ডারে নজরদারি বৃদ্ধি করা, উপজেলা প্রাণীসম্পদ মাঠ পর্যায়ে কর্মচারী অনুপস্থিত থাকার অভিযোগ তুলে ধরেন।


উপজেলা নির্বাহী অফিসার উক্ত আলোচনার সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্হা নিবেন বলে জানান।



অন্যান্যদের মাঝে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিনিধি ডাক্তার রাজেশ দেব, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিমউদদীন, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা মাওলানা ইউসুফ বাহার, সমাজ সেবা কর্মকর্তা শামসুল আলম, মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, ইসলামি আন্দোলন এর সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, ইউপি চেয়ারম্যান উচিৎ মনি চাকমা, ভুমিধর রোয়াজা, আনন্দ জয় চাকমা, আবুল হাসেম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি বাজার উন্নয়ন কমিটির সভাপতি মোঃ হেদায়েত আলী তালুকদার, ছাত্র প্রতিনিধি মোঃ ইয়াকুব আলী, সহ বিভিন্ন স্কুল-কলেজের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়