Logo
| বঙ্গাব্দ

রাজস্থলীতে এ্যাডভোকেসি এন্ড নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : 28-05-2025 ইং
  • 459400 বার পঠিত
রাজস্থলীতে এ্যাডভোকেসি এন্ড নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ

রাঙ্গামাটির রাজস্থলীতে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) কারিতাসের উদ্যোগে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসি এন্ড নেটওয়ার্কিং ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ মে) সকাল ১১টায় (সিপিপি পিএইপি ২) প্রকল্পের আওতায় কারিতাসের রাজস্থলী উপজেলা অফিসে এই সভার আয়োজন করা হয়।

রাজস্থলী উপজেলার এ্যাডভোকেসি এন্ড নেটওয়ার্কিং ফোরামের সভাপতি ক্যাচিংহ্লা মারমার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন কারিতাসের বান্দরবান জেলার (জেপিও) ফরহাদ আজিম, রাজস্থলী উপজেলা মাঠ কর্মকর্তা মো. মামুন শিকদার, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, উথান মারমা, মংথ মারমা, কুসল তালুকদার, সুরেশ চন্দ্র তঞ্চঙ্গ্যা, মাঠ সহায়ক রবিউল ইসলামসহ ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ।

এসময় বক্তারা এ্যাডভোকেসি এন্ড নেটওয়ার্কিং ফোরামের অভ্যন্তরীণ বিভিন্ন কার্যক্রম এবং আর্থ-সামাজিক উন্নয়নে কৃষক, শ্রমিক, পরিবেশ সুরক্ষা ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন। সরকার এবং বিভিন্ন উন্নয়ন সংস্থাগুলোর সাথে কৃষক এবং সাধারণ মানুষের সংযোগ তৈরী, বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার প্রক্রিয়া বক্তারা এতে আলোচনা করেন। পৃথিবী এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য সকল শ্রেণি পেশার মানুষকে সচেতন হওয়ার কোনো বিকল্প নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়