Logo
| বঙ্গাব্দ

রাজস্থলীতে লাউদাতোসি উপলক্ষ্যে সভা ও চারা বিতরণ

  • আপডেট টাইম : 28-05-2025 ইং
  • 404477 বার পঠিত
রাজস্থলীতে লাউদাতোসি উপলক্ষ্যে সভা ও চারা বিতরণ
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ

"ধারিত্রীর জন্য আশা জাগানো" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাঙামাটির রাজস্থলীতে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের উদ্যোগে লাউদাতোসি ২০২৫  উদযাপন উপলক্ষে আলোচনা সভা এবং ছাত্রছাত্রীদের মাঝে চারা বিতরণ করা হয়।

বুধবার (২৮ মে) বিকালে রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে কারিতাসের উপজেলা মাঠ কর্মকর্তা মো. মামুন শিকদারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহরিয়াজ বিশ্বাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবুল খায়ের, সহকারি প্রধান শিক্ষক মো. সোহাগ, সহকারি শিক্ষক তড়িৎ বড়ুয়াসহ ছাত্র ছাত্রী।


এসময় কারিতাসের বান্দরবান জেলার (জেপিও) ফরহাদ আজিম লাউদাতোসি এবং বৃক্ষ রোপনের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভা শেষে ছাত্রছাত্রীদের মাঝে ফলজ চারা বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়