Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়িতে "উন্নয়নমুখী উদ্যোক্তা" প্রশিক্ষণ শুরু

  • আপডেট টাইম : 29-05-2025 ইং
  • 461468 বার পঠিত
খাগড়াছড়িতে "উন্নয়নমুখী উদ্যোক্তা" প্রশিক্ষণ শুরু
রিপোর্টারঃ N/A

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি

নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি ও ব্যবসা সম্প্রসারণে সহযোগিতা করার লক্ষ্যে খাগড়াছড়িতে শুরু হয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) প্রণীত ৫ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে উন্নয়নমুখী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু হয়েছে। এই পাঁচদিনব্যাপী প্রশিক্ষণটি আয়োজন করছে স্থানীয় উন্নয়ন সংস্থা জাবারাং কল্যাণ সমিতি। কর্মসূচিটি বাস্তবায়নে সহায়তা করেছে টিভেট সিস্টেমস (ProGRESS) প্রকল্প, আইএলও বাংলাদেশ এবং কানাডা সরকারের সহায়তায় পরিচালিত 'Promoting Gender Responsive Enterprise Development' প্রকল্প।

বৃহস্পতিবার (২৯ মে) সকালে খাগড়াছড়ি সদর উপজেলার মিলনপুরস্থ হোটেল গাইরিং হলরুমে এই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নারায়ন চন্দ্র খাঁ, প্রশিক্ষক দুনিয়া খন্দকার, প্রশিক্ষক মো. আবু সাঈদসহ জাবারাং উন্নয়ন সংস্থার অন্যান্য সদস্যরা।


প্রশিক্ষণের লক্ষ্য ও বিষয়বস্তু: 'উন্নয়নমুখী উদ্যোক্তা’ প্রশিক্ষণটি আন্তর্জাতিক শ্রম সংস্থা কর্তৃক স্বীকৃত একটি সফল উদ্যোগ, যা বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য তৈরি করা হয়েছে।

প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো: উদ্যোক্তা মনোভাব গড়ে তোলা, ব্যবসা পরিকল্পনা, পণ্যের বিপণন কৌশল ও বাজার বিশ্লেষণ, দলে কাজ করা, নেতৃত্ব দেওয়া এবং সমস্যার সমাধান তরা, নারী উদ্যোক্তাদের জন্য বিদ্যমান সামাজিক বাধা চিহ্নিত করে তা মোকাবেলার কৌশল শেখানো সহ আরও বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করা।

নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ: এই প্রশিক্ষণে খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রায় ২৫ জন উদ্যমী নারী অংশ নিচ্ছেন। তাদের অনেকে ইতোমধ্যে ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করছেন এবং কিছু অংশগ্রহণকারী নতুন উদ্যোগ শুরু করতে আগ্রহী।

প্রশিক্ষণ উদ্বোধনকালে প্রধান অতিথি রুমানা আক্তার বলেন, “নারী উদ্যোক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এই ধরনের প্রশিক্ষণ তাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আত্মবিশ্বাসও বাড়াবে।”

সভাপতির মথুরা বিকাশ ত্রিপুরা বলেন, “জাবারাং সবসময় প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে আসছে। এই প্রশিক্ষণ আমাদের চলমান প্রচেষ্টার একটি অংশ।”

উল্লেখ্য, প্রশিক্ষণ চলবে ২৯ মে থেকে আগামী ২ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবেন প্রশিক্ষণার্থীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়