Logo
| বঙ্গাব্দ

বিডি ক্লিনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দীঘিনালায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

  • আপডেট টাইম : 06-06-2025 ইং
  • 570733 বার পঠিত
বিডি ক্লিনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দীঘিনালায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।
রিপোর্টারঃ N/A

মোঃ হাচান আল মামুন দীঘিনালা প্রতিনিধিঃ 

 পরিবেশ রক্ষায় সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ থেকে অনুপ্রাণিত হয়ে বিডি ক্লিন-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দীঘিনালায় আয়োজন করা হয় বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি।


বৃহস্পতিবার ৫ জুন সকালে দীঘিনালা হলুদ চত্বর থেকে কর্মসূচির শুভ সূচনা করা হয় পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রমের মাধ্যমে। পরে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গাছ লাগানো হয়।


এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিডি ক্লিন দীঘিনালার সম্মানিত উপদেষ্টা  এ কে এম বদিউজ্জামান    উপজেলা সমন্বয়ক মেহেদী হোসেন, এবং সহ-সমন্বয়ক তাহমিন আক্তার রুপা।


বক্তারা বলেন, "পরিবেশ রক্ষায় গাছ লাগানো ও সচেতনতা তৈরি অত্যন্ত জরুরি। বিডি ক্লিন সেই দায়িত্ববোধ থেকেই কাজ করে যাচ্ছে।"


বিডি ক্লিন দীঘিনালার স্বেচ্ছাসেবকরা পুরো আয়োজন সফল করতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।


পরিবেশ বান্ধব এই উদ্যোগে স্থানীয়দের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়