Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়িতে ছাত্রদলের অনন্য উদ্যোগ: এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

  • আপডেট টাইম : 19-06-2025 ইং
  • 432395 বার পঠিত
খাগড়াছড়িতে ছাত্রদলের অনন্য উদ্যোগ: এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রিপোর্টারঃ N/A

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

আগামী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া শিক্ষার্থীদের জন্য উজ্জ্বল এক বার্তা নিয়ে এগিয়ে এলো খাগড়াছড়ি জেলা ছাত্রদল। শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের হাতে তুলে দেওয়া হলো প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সামগ্রী—যা প্রমাণ করে ছাত্র রাজনীতিও হতে পারে মানবিকতা ও দায়িত্ববোধের বাস্তব উদাহরণ।



বুধবার (১৮ জুন) বিকেলে খাগড়াছড়ি জেলা সদরের কলাবাগানে এক হৃদয়স্পর্শী আয়োজনে এসব উপকরণ বিতরণ করা হয়। জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।সঞ্চালনার দায়িত্বে ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান।



এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল মালেক মিন্টু, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, এবং জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান অসংখ্য নেতৃবৃন্দ।



অনুষ্ঠানে বক্তারা বলেন, "শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ছাত্রদল সবসময় শিক্ষার পক্ষে, মানবিকতার পক্ষে।"



এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে যেমন অনুপ্রেরণা ছড়িয়েছে, তেমনি অভিভাবকদের মাঝেও স্বস্তি ও কৃতজ্ঞতার আবেশ ছড়িয়েছে।



শুধু রাজনীতি নয়, ছাত্রদলের এই ব্যতিক্রমী পদক্ষেপ প্রমাণ করে দিয়েছে—চাইলেই পরিবর্তন সম্ভব, চাইলে তৈরি করা যায় ইতিবাচক দৃষ্টান্ত।




নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়