Logo
| বঙ্গাব্দ

সুজন মার্ক নির্মিত “দশ টাকা” নাটক ট্রেন্ডিংয়ে ৭

  • আপডেট টাইম : 24-06-2025 ইং
  • 1043734 বার পঠিত
সুজন মার্ক নির্মিত “দশ টাকা” নাটক ট্রেন্ডিংয়ে ৭
রিপোর্টারঃ N/A
বিনোদন ডেস্ক:

অল্প বয়সী তরুণ নির্মাতা সুজন মার্ক পরিচালিত নতুন হাস্যরসাত্মক নাটক “দশ টাকা” ইউটিউব ট্রেন্ডিং তালিকায় জায়গা করে নিয়েছে।

SMF Entertainment BD ইউটিউব চ্যানেলে প্রকাশিত নাটকটি বর্তমানে ট্রেন্ডিংয়ে ৭ নম্বরে অবস্থান করছে, যা নতুন প্রজন্মের কনটেন্ট নির্মাতাদের জন্য এক অনুপ্রেরণার বার্তা।

নাটকটিতে যারা অভিনয় করেছেন —ফকির চরিত্রে অভিনয় দেখা গেছে নবী হোসেন, কানে কম শোনা অর্থাৎ বয়রা চরিত্রে অভিনয় করেন আয়ান আসিফ, স্থানীয় দোকানি ও ক্রেতার চরিত্রে দেখা মিলে শাহ আলম এবং মতিউর রহমানকে। এদিকে নাটকের অন্যতম চরিত্র গ্রামের মোড়ল হিসেবে অভিনয় করেছেন সুজন মার্ক এবং অন্যান্য চরিত্রে কাজ করেছেন আরাফত ও শান্ত। প্রতিটি চরিত্রে প্রাণবন্ত অভিনয়ের মাধ্যমে তারা দর্শকদের মন জয় করেছেন।

“দশ টাকা” নাটকটি মূলত একটি ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে গড়ে ওঠা কাহিনী। যেখানে “দশ টাকা” কথাটি নানা বিপত্তির জন্ম দেয়। হাস্যরস, নাটকীয়তা ও বাস্তব জীবনের চিত্র মিলে এটি হয়ে উঠেছে অনন্য।

নাকটকের বিষয়ে নির্মাতা সুজন মার্ক জানান, “এই নাটকটি শুধু হাসির নয়, এর মধ্যে লুকিয়ে আছে সমাজের গভীর কিছু বার্তা। যদি দর্শকরা একটু উপলব্ধি বা ভেবে থাকেন, তাহলে সেটাই আমাদের স্বার্থকতা।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়