হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
পাহাড়ি জেলা রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া সরকারি কলেজে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে মা দল গঠন বিষয়ক সভা এবং ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) বিকালে অন্তর্ভুক্তিমুলক শিক্ষার উন্নয়নের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের মেয়েশিশু ও নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন প্রকল্পের উপজেলা ফ্যাসিলিটেটর হাসারুন ত্রিপুরা।
বাঙ্গালহালিয়া সরকারি কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এই সমাবেশে কলেজের মেয়ে শিক্ষার্থী, প্রভাষকবৃন্দ এবং সকল মা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। এজন্য প্রতিটি পরিবারে ছেলেদের শিক্ষার পাশাপাশি মেয়েদেরও শিক্ষা নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |