হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবসটি উপলক্ষে উপজেলার তিনটি ইউনিয়নের ৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে বিভিন্ন জাতের ফলদ ও বনজ গাছের চারা রোপন করা হয়। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এই বৃক্ষরোপন কর্মসূচী পরিদর্শন করেন রাজস্থলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তাজুরুল ইসলাম। তিনি জানান, তারুণ্যের উৎসব ২০২৫ পালন উপলক্ষে উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে এই বৃক্ষরোপন পালন করছেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |