Logo
| বঙ্গাব্দ

বাঘাইছড়িতে বন্যা পরিস্থিতি উন্নতি; প্রশাসনের সহায়তা

  • আপডেট টাইম : 08-08-2025 ইং
  • 416978 বার পঠিত
বাঘাইছড়িতে বন্যা পরিস্থিতি উন্নতি; প্রশাসনের সহায়তা
রিপোর্টারঃ N/A

বাঘাইছড়ি প্রতিনিধি

কাপ্তাই বাঁধের গেইট সাড়ে তিন ফুট করে খুলে দেয়ায় ও বৃষ্টিপাত কমে আসায় সুফল পেতে শুরু করছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা।

গত এক সপ্তাহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে থাকলেও বৃহস্পতিবার বিকেল থেকে দ্রুত পানি কমতে শুরু করেছে। এরইমধ্যে ডুবে যাওয়া ৫ টি সড়ক ভেসে ওঠেছে। বাড়ি ঘর থেকে পানি নেমে যাওয়ায় আশ্রয় কেন্দ্র ছাড়তে শুরু করছে মানুষ।


এদিকে সেনাবাহিনীর বাঘাইহাট জোন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ত্রাণ সামগ্রী ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

সাজেকের বাঘাইহাট বাজার এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারকে ত্রাণ সামগ্রী প্রদান করেছে সেনাবাহিনীর সিক্স বেঙ্গল।

এদিকে উপজেলার মধ্যমপাড়া, মাদ্রাসা পাড়ায় ত্রাণ সামগ্রী ও শুকনো খাবার বিতরণ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়