Logo
| বঙ্গাব্দ

বাঙ্গালহালিয়ার ধলিয়ায় ইয়াবাসহ আটক-২

  • আপডেট টাইম : 17-08-2025 ইং
  • 397146 বার পঠিত
বাঙ্গালহালিয়ার ধলিয়ায় ইয়াবাসহ আটক-২
রিপোর্টারঃ N/A

রাজস্থলী প্রতিনিধি

রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া ইউনিয়ন থেকে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ।

শনিবার বিকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেনের নির্দেশনায় রাজস্থলী সার্কেল মো. নুরুল আমিন এবং চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামালের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. নাহিদ আহমেদ সবুজ, এএসআই ধনেশ্বর ত্রিপুরা এবং সঙ্গীয় ফোর্সসহ চন্দ্রঘোনা থানাধীন ৩নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের ধলিয়া এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে শামীম সিকদার এবং মো. রবিউল ইসলাম নামের দুই মাদক ব্যবসায়ীকে ৩৫টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

চন্দ্রঘোনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান কামাল জানান, বাঙ্গালহালিয়া এলাকায় মাদকের ছড়াছড়ির বিষয়টি অবগত হয়ে আমরা নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছি। এরই ধারাবাহিকতায় বাঙ্গালহালিয়া থেকে দুই মাদক ব্যবসায়ীকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুপূর্বক রাঙামাটি আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়