হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
রাজস্থলী থানা পুলিশের বিশেষ অভিযানে সিএমপি চট্টগ্রাম থেকে সিআর ও সিআর সাজা পরোয়ানাভুক্ত এক আসামীকে আটক করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় চট্টগ্রামে বিশেষ অভিযানে আটককৃত আসামী মোঃ আজগর (৪৫) রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের হাজিপাড়ার বাসিন্দা আব্দুর রাজ্জাক ও নাজমা খাতুনের সন্তান।
রাজস্থলী থানা সুত্রে জানা যায়, রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন ও সহকারি পুলিশ সুপার রাজস্থলী সার্কেল মোঃ নুরুল আমিন নির্দেশনায় রাজস্থলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল বাহার চৌধুরীর নির্দেশে এসআই সুজন কুমার রায়, এসআই নুরুজ্জামান, এসআই নির্মল ত্রিপুরা, এসআই অসীম চন্দ্র ভৌমিক সঙ্গীয় ফোর্সসহ সিআর ও সিআর সাজা পরোয়ানাভুক্ত এই আসামীকে আটক করেন।
রাজস্থলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান, আসামীকে রাজস্থলী থানার একটি চৌকস টিমের সহায়তায় চট্টগ্রাম থেকে আটক করা হয়েছে। তাকে আজ সকালে রাঙামাটি জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |