Logo
| বঙ্গাব্দ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে মানবতার বগাচতর'র ঘর উপহার

  • আপডেট টাইম : 20-09-2025 ইং
  • 351831 বার পঠিত
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে মানবতার বগাচতর'র ঘর উপহার
রিপোর্টারঃ N/A

নিজস্ব প্রতিবেদক

মানুষের সেবায় মানবতায় বগাচতর সংগঠনের উদ্যোগে সম্প্রতি আগুনে পুড়ে সবকিছু হারানো এক নিঃস্ব পরিবারকে একটি নতুন ঘর উপহার দেওয়া হয়েছে।

ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মিনহাজ মুর্শিদ, মানবতায় বগাচতর সংগঠনের উপদেষ্টা ডাক্তার সিদ্দিকুর রহমান খোকন, মো. তৈয়ব আলী চৌধুরী, সংগঠনের সভাপতি মো. খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক মো. নবী হোসেন প্রমুখ।

সংগঠনটির নেতারা জানান, গত মাসের ৩ আগস্ট পার্বত্য জেলা রাঙামাটির লংগদু উপজেলার বগাচরত এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পরিবারের ঘরবাড়ি, আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে মানবতায় বগাচতরের স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রথমে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণসামগ্রী, খাদ্য ও অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করেন।


পরে সংগঠনটি স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও শুভাকাঙ্খীদের সহায়তায় দ্রুত তহবিল সংগ্রহ শুরু করে। কয়েক সপ্তাহের প্রচেষ্টায় অর্থ ও নির্মাণসামগ্রী জোগাড় করে তারা নতুন ঘর নির্মাণের কাজ হাতে নেন। স্বেচ্ছাশ্রমে নির্মাণকাজে যুক্ত হন এলাকার তরুণ ও সাধারণ মানুষ। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই টিনের ছাউনি দিয়ে তৈরি দুই কক্ষবিশিষ্ট নতুন ঘরটি প্রস্তুত হয়।

ঘরটি সম্পূর্ণ প্রস্তুত হওয়ার পর পরিবারকে হস্তান্তর করেন এবং অবশিষ্ট টাকাগুলো পরিবারের হাতে তুলে দেন।

এবিষয়ে সংগঠনের সভাপতি খোরশেদ আলম বলেন, “এটি শুধু একটি ঘর নয়, মানবিকতার জয়। আমরা চাই- এই পরিবারটি আবার নতুন করে জীবন শুরু করুক।”

তিনি আরও বলেন, "মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য। বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।” ভবিষ্যতেও এমন যেকোনো দুর্যোগ বা বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সহায়তার হাত বাড়িয়ে দিবো আমরা।

ঘর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বলেন, “এ ঘর আমাদের নতুন আশার প্রতীক। আমরা কখনো ভাবিনি এত দ্রুত আবার মাথা গোঁজার ঠাঁই পাব।”

সচেতন মহল এই উদ্যোগকে মানবিক সহমর্মিতা ও সামাজিক ঐক্যের অনন্য দৃষ্টান্ত হিসেবে স্বাগত জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়