হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
রাঙামাটির রাজস্থলী উপজেলা ও কলেজ ছাত্রদলের উদ্যোগে রাজস্থলী সরকারি কলেজের অধ্যক্ষের সাথে সৌজন্যে সাক্ষাৎ এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজের অধ্যক্ষ উপানন্দ দাশের অফিসকক্ষে সৌজন্যে সাক্ষাৎ করেন উপজেলা ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজন তঞ্চঙ্গ্যা, যুগ্ম আহ্বায়ক মো. কামাল, সদস্য শাহিনুর ইসলাম, কলেজ ছাত্রদলের সভাপতি নাইম তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামসহ ছাত্রদলের নেতৃবৃন্দ।
সৌজন্যে সাক্ষাৎ শেষে উপজেলা ও কলেজ ছাত্রদলের পক্ষ থেকে কলেজের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |