Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচরে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপন

  • আপডেট টাইম : 28-09-2025 ইং
  • 471040 বার পঠিত
নানিয়ারচরে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপন
রিপোর্টারঃ N/A

মেহেরাজ সুজন, নানিয়ারচর

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা। শনিবার মহা ষষ্ঠীপূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ উৎসবের সূচনা হয়েছে।

এ বছর উপজেলায় একটি মণ্ডপে, উপজেলা সদরের শ্রীশ্রী জগন্নাথ মন্দিরে পূজা অনুষ্ঠিত হচ্ছে। ভক্ত-দর্শনার্থীরা সকাল থেকেই মন্দিরে সমবেত হয়ে দেবীর পূজার অর্চনা, আরতি ও সাংস্কৃতিক আয়োজন উপভোগ করবেন।

পূজাকে ঘিরে পুরো এলাকায় এখন উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষরা জানিয়েছেন, তারা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করবেন। পূজামণ্ডপে স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকেও দর্শনার্থীরা আসবেন বলে আশা করা হচ্ছে।


আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। মণ্ডপ এলাকায় আনসার, পুলিশ ও সেনা সদস্যরা দায়িত্ব পালন করবেন।

নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ নাজির আলম বলেন, “শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের জন্য প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পূজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।”

পূজা আয়োজক কমিটির সম্পাদক জনি চৌধুরী বলেন, “আমরা সবার সহযোগিতায় সুন্দরভাবে পূজা উদযাপন করতে চাই। আইনশৃঙ্খলা বাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানাই। আশা করি শান্তিপূর্ণ পরিবেশে পূজা সম্পন্ন হবে এবং সবাই আনন্দ উপভোগ করবে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়