রাজস্থলীতে পূজামণ্ডপ পরিদর্শনে ক্যাম্প কমান্ডার মেজর জিয়া
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এবং বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজস্থলী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রাজস্থলী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর জিয়াউর রহমান।
বুধবার (১ অক্টোবর) দুপুরে রাজস্থলী উপজেলা সদরে অবস্থিত কেন্দ্রীয় শ্রী শ্রী কালি মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তিনি সনাতন সম্প্রদায়ের লোকজনের সাথে মতবিনিময় করেন এবং তাদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন। এছাড়াও মেজর জিয়াউর রহমান রাজস্থলী উপজেলার বেশ কয়েকটি পূজামণ্ডপে যান এবং সেখানে আয়োজক ও ভক্তদের সাথে কথা বলেন এবং সকলের সাথে কুশল বিনিময় করেন।
পরিদর্শনকালে সনাতন সম্প্রদায়ের প্রতিনিধিদের আশ্বস্ত করে তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং যেকোনো প্রয়োজনে সহযোগিতা করতে প্রস্তুত। দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সনাতন সম্প্রদায়ের মিলন ও ভালোবাসার উৎসব। আমরা চাই সকলে মিলেমিশে শান্তিপূর্ণভাবে এই উৎসব উদযাপন করুন। পূজা চলাকালীন যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি স্থানীয় প্রশাসন, পুলিশ এবং পূজামণ্ডপ কমিটির সদস্যদের মধ্যে নিবিড় সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
রাজস্থলী উপজেলা প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |