Logo
| বঙ্গাব্দ

প্রকৃতিনির্ভর কৃষি সম্প্রসারণে খাগড়াছড়িতে সমন্বয় সভা

  • আপডেট টাইম : 28-10-2025 ইং
  • 374152 বার পঠিত
প্রকৃতিনির্ভর কৃষি সম্প্রসারণে খাগড়াছড়িতে সমন্বয় সভা
রিপোর্টারঃ N/A

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি

খাগড়াছড়িতে আইসিমোডের অর্থায়নে, হেলভেটাস বাংলাদেশের সহযোগিতায় এবং তৃণমূল উন্নয়ন সংস্থা’র বাস্তবায়নে “চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে সহনশীলতা বৃদ্ধিতে জিইএসআই-সমর্থিত প্রকৃতিনির্ভর সমাধান প্রচার” প্রকল্পের অংশীদারদের সাথে কমিউনিটি লার্নিং সেন্টারের অগ্রগতি, প্রশিক্ষণ ও প্রকৃতিনির্ভর কৃষি সম্প্রসারণে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে জেলা সদরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে অনুষ্ঠিত এ সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নাছির উদ্দিন চৌধুরী।

সভায় আরও উপস্থিত ছিলেন তৃণমূল উন্নয়ন সংস্থার ফিল্ড অফিসার চাইল্যাপ্রু মারমা, হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেশন বাংলাদেশের প্রতিনিধি দীপ্তিময় চাকমা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও তৃণমূল উন্নয়ন সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় বক্তারা বলেন, পাহাড়ি অঞ্চলে প্রকৃতিনির্ভর কৃষি পদ্ধতি সম্প্রসারণের মাধ্যমে টেকসই কৃষি উৎপাদন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধি সম্ভব। কমিউনিটি লার্নিং সেন্টারের মাধ্যমে স্থানীয় কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে তাদের দক্ষতা ও উৎপাদন সক্ষমতা বাড়ানো হচ্ছে।

সভা শেষে অংশগ্রহণকারীরা প্রকল্পের ভবিষ্যৎ কার্যক্রম ও অংশীদারদের মধ্যে সমন্বয় জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়