খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি
খাগড়াছড়ির দুর্গম এলাকায় বসবাসরত মানুষের জন্য সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে পানছড়ি উপজেলার রেজামনি পাড়া ও কারিগর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন সদর জোনের ব্যবস্থাপনায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। একই সাথে "পানিই জীবন: অপচয় নয় সছিক ব্যবহারে এগিয়ে আসুন" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ মেডিকেল ক্যাম্পে তিন শতাধিক স্থানীয় নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। সেনাবাহিনীর ফাইভ ফিল্ড এম্বুলেন্সের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম, ভাইবোনছড়া ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।
সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে। তারা আরও জানান, ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে দুঃস্থ ও হতদরিদ্র মানুষরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, সেনাবাহিনীর এই উদ্যোগ তাদের জন্য আশীর্বাদস্বরূপ, যা দূর পাহাড়ের মানুষের স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |