Logo
| বঙ্গাব্দ

হেমন্তে জুম চাষ; কার্তিকে চাষির মুখে হাসি

  • আপডেট টাইম : 31-10-2025 ইং
  • 319774 বার পঠিত
হেমন্তে জুম চাষ; কার্তিকে চাষির মুখে হাসি
রিপোর্টারঃ N/A

পাহাড়ে জুমের সোনালী ফসল

হাছান আল মামুন, দীঘিনালা

কার্তিক, হেমন্তে ঋতুর শুরু। বাংলার আটতম মাস কার্তিক মানেই প্রকৃতিতে নতুন সাজ। এমনই সাজে সেজেছে পাহাড়ি জনপদ খাগড়াছড়ির দীঘিনালার মাঠ-ঘাট। মাঠে-মাঠে এখন পাকা ধানের সোনালি আভা। চারদিকে ধান কাটা ও মাড়াইয়ের ব্যস্ততা, কৃষকের মুখে পরিশ্রমের তৃপ্তি আর ফসল তোলার আনন্দ।

খাগড়াছড়ির পাহাড়ি উপজেলা দীঘিনালায় হালকা ঠান্ডা হাওয়ার সঙ্গে সঙ্গে সকালবেলায় নেমে আসছে শিশির। ক্ষেতের ধান পেকে সোনালি রঙ ধারণ করেছে। কৃষকরা এখন দিনরাত ব্যস্ত ধান কাটা, শুকানো আর গোলায় তোলার কাজে। কোথাও চলছে ধান মাড়াই, কোথাও নতুন ধান সিদ্ধ ও শুকানোর আয়োজন।

স্থানীয় কৃষক মজিবুর রহমান বলেন, সারা বছরের পরিশ্রমের ফল এখন ঘরে তোলার সময়। আবহাওয়া অনুকূলে থাকলে এবার ফলন ভালো হবে বলে আশা করছি। ধানের দামও ভালো থাকলে আমাদের কষ্ট সার্থক হবে।”


আরেক কৃষক ধনুতি চাকমা বলেন, এবার আমাদের পাড়ায় ধানের ফলন বেশ ভালো। সকালের কুয়াশা আর বিকেলের সোনালি রোদ—দুই মিলেই মাঠের দৃশ্যটা খুব সুন্দর লাগে। ধান কাটার আনন্দে আমরা সবাই মেতে উঠেছি।”

লোকজ প্রবাদেও আছে— কার্তিক মাসে খাওয়া কম, পাকা ধানে ভরে খামার-গাম।” অর্থাৎ কার্তিক শুধু কৃষকের নয়, প্রকৃতিপ্রেমীদের কাছেও বিশেষ প্রিয় সময়। দীঘিনালার পাহাড়-সমতলের সংযোগভূমি জুড়ে এখন এক অন্যরকম সৌন্দর্য। সকালে কুয়াশায় মোড়া মাঠ, দুপুরে সোনালি রোদে ঝলমলে ধান, আর সন্ধ্যায় ঠান্ডা বাতাস—সব মিলিয়ে প্রকৃতিতে এক অনন্য প্রশান্তি।

ধীরে ধীরে শীতের আগমনও টের পাওয়া যাচ্ছে। এই মাসেই হেমন্ত এসে জানান দেয়—“ফসলের মৌসুম এসেছে, ঘরে তুলো সোনার ধান।”

কার্তিক মাস তাই দীঘিনালার কৃষিজীবী মানুষের কাছে শুধু সময় নয়—এটি পরিশ্রম, ফসল ও আনন্দের উৎসবের মাস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়