Logo
| বঙ্গাব্দ

লংগদুতে ৪২ বস্তা চাল ও কার্ড জব্দ

  • আপডেট টাইম : 11-11-2025 ইং
  • 301123 বার পঠিত
লংগদুতে ৪২ বস্তা চাল ও কার্ড জব্দ
রিপোর্টারঃ N/A

খাদ্য বান্ধব কর্মসূচির ৪২ বস্তা চাল ও ৩৯টি কার্ড-

মুনতাসীর রাহাত

পার্বত্য জেলা রাঙামাটির লংগদু উপজেলা সদরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইনের নেতৃত্বে পরিচালিত অভিযানে শিবলী স্টোর নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বিতরণের জন্য বরাদ্দকৃত ৪২ বস্তা চাল ও ৩৯টি খাদ্যবান্ধব কার্ড উদ্ধার করা হয়।

এ বিষয়ে উপজেলা খাদ্য কর্মকর্তা মণিময় চাকমা জানান, কার্ডধারীরা সরকার নির্ধারিত মূল্য পরিশোধ করে চাল গ্রহণ করেন। তারা চাল বাড়িতে নিয়ে যাবেন নাকি অন্যত্র বিক্রি করবেন তা আমাদের জানা থাকে না।

লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে চাল উদ্ধার করা হয়েছে। জব্দকৃত চাল সরকারি খাদ্য গুদামে সংরক্ষণ করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে এসব চাল নিলামে তোলা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানকালে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোনের একটি টহলদল প্রশাসনকে সহায়তা প্রদান করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়