Logo
| বঙ্গাব্দ

রাজস্থলীতে জাতীয় প্রবাসী দিবস ও অভিবাসী দিবস উদযাপন

  • আপডেট টাইম : 19-12-2025 ইং
  • 192964 বার পঠিত
রাজস্থলীতে জাতীয় প্রবাসী দিবস ও অভিবাসী দিবস উদযাপন
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী

রাঙামাটির রাজস্থলীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাকিবুজ্জামান রাজু, ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ নোমান এবং রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, এসআই জয়নাল আবেদিন। এছাড়াও সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতিতে প্রবাসীদের অনবদ্য অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, প্রবাসীদের অধিকার সুরক্ষা এবং তাদের জীবনমান উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। বক্তারা দক্ষ জনশক্তি তৈরিতে প্রবাসীদের জন্য আধুনিক ও কারিগরি প্রশিক্ষণ এবং বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও অভিবাসন সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের উন্নয়নে শরিক হওয়ার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়