হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
রাজস্থলীতে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় তৃণমূল পর্যায়ে এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের রমতিয়া পাড়ায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই মাঠ সভার আয়োজন করা হয়।
রাজস্থলী উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মুহাম্মদ মনিরুজ্জামান। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাকিবুজ্জামান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ অরুন চন্দ্র রায়, বিলাইছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রশাদ রায় এবং কাউখালি উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল সরকার।
মাঠ দিবসে বক্তারা মাশরুমের পুষ্টিগুণ এবং এর বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রধান অতিথি মুহাম্মদ মনিরুজ্জামান বলেন, মাশরুম একটি অত্যন্ত পুষ্টিকর খাবার যা একদিকে যেমন পুষ্টির চাহিদা মেটায়, অন্যদিকে স্বল্প পুঁজিতে চাষ করে কৃষকরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন। এছাড়াও তিনি স্থানীয় কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আধুনিক চাষ পদ্ধতি ও বাজারজাতকরণ বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় উপ-সহকারি কৃষি কর্মকর্তা শেখর চৌধুরী এবং সফল মাশরুম চাষি উদ্যোক্তা সাজু তঞ্চঙ্গ্যা, বাঙ্গালহালিয়া ইউনিয়নের মাশরুম কৃষকদলের ৩০ জন সদস্যসহ ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে আসা দুই শতাধিক কৃষাণ-কৃষাণী উপস্থিত ছিলেন।
মাঠ দিবস শেষে প্রধান অতিথি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মুহাম্মদ মনিরুজ্জামানসহ অন্যান্য অতিথিবৃন্দ সফল মাশরুম চাষী উদ্যোক্তা সাজু তঞ্চঙ্গ্যার একটি নতুন মাশরুম ঘর উদ্বোধন এবং পরিদর্শন করেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |