Logo
| বঙ্গাব্দ

ধর্মীয় সম্প্রীতিতে অগ্রণী ভূমিকায় বিজিবি

  • আপডেট টাইম : 23-12-2025 ইং
  • 253091 বার পঠিত
ধর্মীয় সম্প্রীতিতে অগ্রণী ভূমিকায় বিজিবি
রিপোর্টারঃ N/A

রাঙামাটি প্রতিনিধি

পাহাড়ি জনপদ রাঙ্গামাটির লংগদুতে বর্ডার গার্ড বাংলাদেশ রাজনগর ৩৭ বিজিবির জোন অধিনায়ক লে. কর্নেল শাহনেওয়াজ তাসকিন চাইল্যাতলীর দায়িত্বপূর্ণ এলাকার স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা ও খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে সাধারণ মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন।

সভায় পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণে বিজিবির ভূমিকা তুলে ধরা হয় এবং অংশগ্রহণকারীদের মতামত শোনে সকলকে শান্তি ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান জোন অধিনায়ক।


শেষে বড়দিন উপলক্ষে গুরুসতাংপাড়া ও গুইছড়ি পাড়ার ২টি গীর্জা কমিটিকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

জোন অধিনায়ক লে. কর্নেল মো. শাহনেওয়াজ তাসকিন বলেন, বিজিবি সর্বদা শান্তি সম্প্রীতির লক্ষে কাজ করে যাচ্ছে। আগামীতেও বিজিবির এধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়