Logo
| বঙ্গাব্দ

রাজস্থলীতে খ্রীষ্ঠ ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও ত্রাণ বিতরণ

  • আপডেট টাইম : 24-12-2025 ইং
  • 307226 বার পঠিত
রাজস্থলীতে খ্রীষ্ঠ ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও ত্রাণ বিতরণ
রিপোর্টারঃ হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধিঃ
রাজস্থলীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা প্রকল্প ২৫ ডিসেম্বর খ্রীষ্ঠান ধর্মাবলম্বীদের বড়দিন উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা ও ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২ টায় রাজস্থলী উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়াম এই প্রস্তুতিমূলক সভা ও ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন রাজস্থলী থানার প্রতিনিধি এসআই মো. জয়নাল আবেদিন, রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান, ৪নং ক্যাথলিক চার্চের প্রতিনিধি, ধনুছড়ি পাড়া বিটি এবিসি চার্চের সভাপতি জনি খিয়াং, সারাছড়ি পাড়া এপডিএ চার্চের সভাপতি শৈইহলাপ্রু খিয়াং এবং বড় কুক্যাছড়ি পাড়া ব্যাপ্টিস্ট চার্চের সভাপতি থোয়াইহ্লাঅং খিয়াংসহ খ্রিষ্টান সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় খ্রিষ্টান ধর্মাবলম্বী প্রতিনিধিদের সাথে আসন্ন উৎসবের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অন্যান্য আনুষঙ্গিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে জেলা প্রশাসক কর্তৃক বরাদ্দকৃত ত্রাণ সহায়তা বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার প্রতিটি চার্চের প্রতিনিধিদের হাতে ৫০০ কেজি করে চাল তুলে দেন। সভায় বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপনের অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়াও উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বড়দিন উপলক্ষে সার্বিক নিরাপত্তার আশ্বাস প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়