রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার বর্ডার গার্ড বাংলাদেশ বাঘাইহাট ৫৪ ব্যাটালিয়ন আওতাধীন এলাকার দূর্গম পাহাড়ের ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে।
আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকালে বাঘাইহাট ৫৪ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী নির্দেশনায় নিউথাংনাংপাড়া বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ সাইফুল ইসলাম দূর্গম পাহাড়ে বসবাসরত যুবকদের খেলাধুলার জন্য, খেলা সামগ্রী ভলিবল ও নেট প্রদান করা হয়েছে।
বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবি অধিনায়ক বলেন, সীমান্ত ও দেশ রক্ষার পাশাপাশি এই রকম মানবিক সহায়তার কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।
এই সহায়তা পেয়ে উক্ত স্থানের বসবাসরত কারবারি বলেন বিজিবির এই মহৎ কাজ, দেশ ও জাতিকে আরো সংবদ্ধ ভাবে চলার পথ সুগম করবে, এবং বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ জাতীয় আরো খবর..