Logo
| বঙ্গাব্দ

রাজস্থলীতে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পেলো নতুন বই

  • আপডেট টাইম : 01-01-2026 ইং
  • 458404 বার পঠিত
রাজস্থলীতে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পেলো নতুন বই
রিপোর্টারঃ হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় রাজস্থলী উপজেলায় সরকারি নির্দেশনা মেনে বছরের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে।


বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে উপজেলার ৫২টি প্রাথমিক বিদ্যালয় এবং ৭টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এই নতুন বই তুলে দেওয়া হয়।


সরকারি নির্দেশনা মোতাবেক বড় ধরনের কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই স্ব-স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) নেতৃবৃন্দ শিক্ষার্থীদের মাঝে এই বই বিতরণ করেন। বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে ক্ষুদে শিক্ষার্থীরা  আনন্দ ও উচ্ছ্বাস মেতে উঠে। 


এদিকে সকালে রাজস্থলী বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তাজুরুল ইসলাম। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউসুফ আলিসহ সকল সহকারী শিক্ষক এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।


উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার প্রতিটি বিদ্যালয়েই পর্যাপ্ত বই পৌঁছে দেওয়া হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই সকল শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া নিশ্চিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়