Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচরে চেক পোস্টে সেনা তল্লাশি অস্ত্রসহ আটক এক

  • আপডেট টাইম : 05-01-2026 ইং
  • 269911 বার পঠিত
নানিয়ারচরে চেক পোস্টে সেনা তল্লাশি অস্ত্রসহ আটক এক
রিপোর্টারঃ এম সুজন, নানিয়ারচর প্রতিনিধিঃ



রাঙামাটির নানিয়ারচরে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ উত্তম কুমার নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার (আজ) সকাল আনুমানিক ৯টা ৪৫ মিনিটে নানিয়ারচর জোনের অধীনস্থ ঘিলাছড়ি আর্মি ক্যাম্পের চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সেনা সূত্রে জানা যায়, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, মহালছড়ি থেকে মানিকছড়ির দিকে একজন ব্যক্তি অবৈধ অস্ত্র বহন করে চলাচল করছে। এ তথ্যের ভিত্তিতে সকাল ৮টা থেকেই বিলাইছড়ি আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ চেকপোস্টে নিরাপত্তা জোরদার করা হয় এবং উক্ত রুটে চলাচলকারী সকল যানবাহন ও ব্যক্তিকে নিবিড়ভাবে তল্লাশি করা হয়।

তল্লাশিকালে চেকপোস্টে দায়িত্বরত সেনা সদস্যরা এক ব্যক্তির সন্দেহজনক আচরণ লক্ষ্য করে তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় দেখা যায়, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন এবং কিছু লুকানোর চেষ্টা করছিলেন। তাৎক্ষণিকভাবে তাকে আটক করে দেহ তল্লাশি চালানো হলে তার কাছ থেকে একটি চাইনিজ পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত উত্তম কুমারকে নানিয়ারচর থানায় হস্তান্তর করা হয়।




এ বিষয়ে নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌফিফুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়