Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচর কলেজকে ডিগ্রি কলেজ করার প্রতিশ্রুতি দিলেন দীপেন দেওয়ান

  • আপডেট টাইম : 07-02-2026 ইং
  • 148859 বার পঠিত
নানিয়ারচর কলেজকে ডিগ্রি কলেজ করার প্রতিশ্রুতি দিলেন দীপেন দেওয়ান
রিপোর্টারঃ N/A
নানিয়ারচর প্রতিনিধি

রাঙামাটি আসনের ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ান বলেছেন, “বিএনপি এমন একটি দল যারা সবসময় মানুষের কল্যাণ কামনা করে।” শুক্রবার সকালে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট এলাকায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

​পথসভায় দীপেন দেওয়ান আরও বলেন, “ভোট হলো চিরঞ্জীব। একটি দল নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র ও পায়তারা করছে; এ ব্যাপারে আমাদের সকলকে সজাগ থাকতে হবে।” তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

​শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এই পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ মামুন এবং সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির। এছাড়া জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় জনসাধারণ সভায় অংশ নেন।

​এসময় বক্তব্য বক্তারা এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বলেন, শিক্ষা ও চিকিৎসার মান উন্নয়নের পাশাপাশি নানিয়ারচর কলেজকে ডিগ্রি কলেজে রূপান্তর করা হবে এবং  সাধারণ মানুষের অধিকার রক্ষায় ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার অনুরোধ জানান তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়