Logo
| বঙ্গাব্দ

রাজস্থলীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • আপডেট টাইম : 22-02-2026 ইং
  • 223704 বার পঠিত
রাজস্থলীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
রিপোর্টারঃ N/A
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী

২১শে ফেব্রুয়ারী মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে মাতৃভাষার বিভিন্ন স্লোগান নিয়ে রাজস্থলী উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এদিন উপজেলা প্রশাসন, সকল সরকারি দপ্তর এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এদিকে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার সকাল ১১টায় রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার।

অনুষ্ঠানে বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও বক্তারা নতুন প্রজন্মের কাছে মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নওশাদ খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজুরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ, প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শহিদ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রংকন, আবৃত্তি ও হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়